শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী

Reporter Name / ১৪৪ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।

সোমবার ১৫ ডিসেম্বর বিকেলে জেলা রানিং কর্মকর্তা মু. রেজা হাসানের নিকট হতে মনিরুল হক চৌধুরীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন সদর দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট আক্তার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট কাইউমুল হক রিঙ্কু, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদ চৌধুরী ,জেলা তাঁতি দলের সদস্য সচিব মাহমুদুর রহমান পিটার, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব নাসির উদ্দিন, মহানগর যুবদলের সিনিয়র যুগ আহ্বায়ক রিয়াজউদ্দিন রিয়াজ, জেলা বিএনপির সদস্য সিদ্দিকুর রহমান, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক শিল্পী,সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, নুরুল ইসলাম সহ জেলা ও মহানগরের নেতারা।

মনোনয়ন পত্র সংগ্রহের পর মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু বলেন, আসন্ন নির্বাচনে এ আসনে তারেক রহমান তথা দল মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করতে বদ্ধ পরিকর।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, কুমিল্লা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমরা কুমিল্লা ৬ আসনটি বিপুল ভোটে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক