শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

মনোহরগঞ্জ আইডিয়াল স্কুলের প্রথম এসএসসি ব্যাচের শতভাগ পাশ 

Reporter Name / ৪১৪ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৮.২৮ শতাংশ। তবে এর মধ্যেও ব্যতিক্রমী সাফল্যের নজির গড়েছে মনোহরগঞ্জ আইডিয়াল স্কুল। বিদ্যালয়টির প্রথম এসএসসি ব্যাচই শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাফায়েত হোসাইন জানান, এ বার বিজ্ঞান বিভাগ থেকে ১৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। এদের মধ্যে একজন জিপিএ-৫ (এ+), ১০ জন ‘এ’ এবং ৬ জন ‘এ-মাইনাস’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

প্রধান শিক্ষক বলেন, “প্রথম ব্যাচেই শতভাগ পাসের এই সাফল্য আমাদের জন্য গর্বের। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে আমরা নিরলস চেষ্টা করবো।”

বিদ্যালয়টির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল নোমান সজীব বলেন, “এই ফলাফলে আমরা অত্যন্ত খুশি। প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা পেলে আগামীতে আরও ভালো ফল অর্জন সম্ভব।”

২০২৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত বর্তমানে ৭৫৩ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৭২ জন শিক্ষার্থী আবাসিক সুবিধা গ্রহণ করছে।

প্রধান শিক্ষক জানান, “ভালো শিক্ষার পরিবেশ পেতে আগে অনেক পরিবারকে ঢাকা, কুমিল্লা বা লাকসামে যেতে হতো। আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠার পর অন্তত দশটি পরিবার এলাকায় ফিরে এসেছে। শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধা থাকায় অনেকেই এখন আর শহরে যেতে বাধ্য হচ্ছেন না।”

তিনি আরও বলেন, “এখন শুধু বিজ্ঞান বিভাগ চালু আছে।এলাকাবাসীর সহযোগিতা পেলে আগামীতে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগও চালু করা হবে। আমাদের লক্ষ্য এ প্রতিষ্ঠানকে এই অঞ্চলের একটি আদর্শ বিদ্যালয়ে রূপান্তরিত করা।”

এলাকার অভিভাবক ও শিক্ষানুরাগীরা বিদ্যালয়টির এই সাফল্যে আনন্দিত। তাদের প্রত্যাশা, মনোহরগঞ্জ আইডিয়াল স্কুল এভাবেই নতুন উচ্চতায় পৌঁছে শিক্ষার আলো ছড়িয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক