শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

মাদারগঞ্জে যুব র‍্যালী ও আলোচনা সভা

Reporter Name / ৩৭৭ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

রমজান আলী, মাদারগঞ্জ, (জামালপুর) প্রতিনিধি : প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি এ প্রতিপাদ্যে জাতীয় ও আর্ন্তজাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জে যুব র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত  বেলা ১১ টায় উপজেলা চত্বরে যুব র‍্যালী শেষে পরিষদ (যমুনা)  সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন অফিসার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার রিজভী আহম্মেদ, মাদারগঞ্জ  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলি বাবলু, উপজেলা প্রেসক্লাবের  সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ,  এনজিও প্রতিনিধি জাহিদ হাসান সহ অনেকে।

এ সময় মাদারগঞ্জ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, যুবক ও যুবতীরা উপস্থিত ছিলেন।  পরে ১৪ জন যুবক/যুবতীদের মাঝে ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক ও প্রশিক্ষণের সনদ  বিতরণ করেন অতিথিবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক