শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

মাভাবিপ্রবিতে ক্যারিয়ার প্ল্যানিং এন্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ২১০ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

মোঃ এরশাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি : সোমবার  ২১ এপ্রিল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ক্যারিয়ার প্ল্যানিং এন্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারটিতে সভাপতিত্ব করেন মেকানিক্যালইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ ইকবাল মাহমুদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেশনাল টেইনার ও সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ মাশাহেদ হোসেন সিমান্ত।

সেমিনারে বক্তারা বলেন, ক্যারিয়ার প্ল্যানিং এন্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি নিজের পেশাগত লক্ষ্য নির্ধারণ করে, সেগুলো অর্জনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে এবং তার কর্মজীবনে সফলতা অর্জনের জন্য নিজেকে উন্নত করবে।

এ ছাড়া ক্যারিয়ার প্ল্যানিং হলো ভবিষ্যৎ পেশাগত জীবন সম্পর্কে পরিকল্পনা করা এবং তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা।

প্রফেশনাল ডেভেলপমেন্ট হলো নিজের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করার প্রক্রিয়া, যা পেশাগত অগ্রগতি ও কর্মক্ষেত্রে সফলতা অর্জনে সহায়ক হবে। তাই শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্যারিয়ার গঠনের লক্ষ্যে আগে থেকেই নিজেকে প্রস্তুত করে তুলতে হবে।

সেমিনারে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক