শিরোনাম :
চলাচলের রাস্তার বিরোধ, দুমকিতে মহিলাসহ পাঁচজনকে কুপিয়ে জখম কুমিল্লায় ঈদ বাজার, আলোকসজ্জা থাকলেও ক্রেতা কম বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়ায় জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত এমপিকে হৃদয়ে -৮৩ ব্যাচের সম্বর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাভাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে পানির ফিল্টার স্থাপন মধ্যনগর ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন মধ্যনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এমপি কামরুজ্জামান কামরুলের মতবিনিময় মাদক ও চাঁদাবাজির মামলায় ছদ্মবেশী নুরুল হাকিম গ্রেপ্তার তেরখাদায় প্রশাসনের সঙ্গে মতবিনিময়, জনতার সঙ্গে ইফতার করলেন আজিজুল বারী হেলাল টেকনাফে ডজন মামলার পলাতক আসামি নুরুল আমিন গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

মাভাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে পানির ফিল্টার স্থাপন

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ এরশাদ, টাংগাইল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখার উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ৩য় একাডেমিক ভবনের নিচতলায় একটি পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।

২৪ শে ফেব্রুয়ারি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ১২ তলা একাডেমিক ভবনের নিচতলার লিফটের সামনে ফিল্টারটি স্থাপন করা হয়। এর ফলে প্রতিদিন শতাধিক শিক্ষার্থী সহজেই বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণে আমরা সবসময় সচেষ্ট। বিশুদ্ধ পানির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দীর্ঘদিনের প্রয়োজন বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শিক্ষার্থীদের স্বাস্থ্যের সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু বলেন, “শিক্ষার্থীদের সুবিধা ও কল্যাণকে প্রাধান্য দিয়েই আমাদের কার্যক্রম পরিচালিত হয়। ভবিষ্যতেও শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে আমরা দায়িত্বশীল ভূমিকা রাখব এবং এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, শিক্ষার্থীদের কল্যাণে মাভাবিপ্রবি শাখা ছাত্রদল বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক