শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

মাভাবিপ্রবিতে “ভবিষ্যৎ নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

Reporter Name / ১৯৮ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

মোঃ এরশাদ, টাংগাইল জেলা প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব এবং নেটকম লার্নিং বাংলাদেশ-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “ভবিষ্যৎ নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা” শীর্ষক এক বিশেষ সেমিনার।

আজ শনিবার, ১৭ মে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। প্রযুক্তি ও নেতৃত্বের বিকাশে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরতে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উৎসাহব্যঞ্জক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ তালুকদার এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষক মো. জিয়াউর রহমান। মূল বক্তা ও কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন নেটকম লার্নিং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবদুর রহমান মামুন। তাঁর উপস্থাপনায় তিনি তুলে ধরেন কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক প্রভাব, ভবিষ্যৎ কর্মসংস্থানের চিত্র এবং তরুণ নেতৃত্ব কীভাবে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেদের বিকাশ ঘটাতে পারে।

তিনি আরও বলেন, “এ আই এখন আর কল্পবিজ্ঞান নয়—এটি বাস্তব, এবং আমাদের প্রতিদিনের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হলে আমাদের এখন থেকেই প্রস্তুত হতে হবে। যেসব তরুণরা এখন থেকেই এআই শেখা শুরু করবে, তারাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে।” এছাড়া বিজনেস ডেভেলপমেন্ট হেড ইমদাদুল ইসলাম কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ এবং চাকরির বাজারে এর প্রতিফলন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি তাহমিদ আলিফ বলেন, “ এ আই -এর সঠিক ব্যবহার আমাদের কাজের গতি ও দক্ষতা বহুগুণে বাড়াবে। এই প্রযুক্তিকে নিয়ন্ত্রণে রাখতে হলে আমাদের দক্ষতাও বাড়াতে হবে। এজন্য এখন থেকেই সচেতনভাবে এ আই এর ব্যবহার শিখতে হবে।”

উল্লেখ্য, এর আগে মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব এবং নেটকম লার্নিং বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তারই ধারাবাহিকতায় এ আয়োজন শিক্ষার্থীদের জন্য একটি যুগোপযোগী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সরাসরি তাদের মতামত ও কৌতূহল প্রকাশ করেন, যা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক