শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

যতদিন ফ্যাসিবাদের সামান্য অস্তিত্ব বাংলাদেশে থাকবে ততদিন জামায়াতের কর্মীরা বিশ্রাম নিবো না : ডা. শফিকুর রহমান

Reporter Name / ২৬৩ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ পুরাতন হোক বা নতুন হোক দেশের জনগণ তাদের ছাড় দিবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য জাতি প্রত্যাশা করছে, আমরা চৌদ্দ ও আঠারো’র মত সেসব নির্বাচন দেখতে চাই না, নির্বাচন নিয়ে অপকর্ম পরিকল্পনাকারীদের জন্য স্পষ্ট ভাষা মানুষ তাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে আবার প্রয়োজন হলে রক্তের বিনিময়ে শতভাগ সফলতা ছিনিয়ে আনবে।

ছাত্র, শ্রমিক, জনতা ও যুবক ভাইয়েরা অতীতে যেমন বুক চিতিয়ে লড়াই করে নিজেদের অধিকার আদায়ে জন্য এগিয়ে গিয়েছিল, তাদের অধিকার শতভাগ সফল করার জন্য যুবকদেরকে কে আমাদের বুকে ধারন করে সামনের দিক এগিয়ে নিয়ে যেতে হবে। প্রিয় তরুণ যুবক কৃষকদের জন্য এমন একটি বাংলাদেশ রেখে যেতে চাই যেখানে শান্তিতে তারা নিঃশ্বাস নিতে পারে।

শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৭টায় কুমিল্লা সদর উপজেলার আলেখারচর মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীরে জামায়াত আরো বলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা তাদের প্রয়োজন হবে না এবং সে আল্লাহর ভয়ের ভিত্তিতে যদি একটি দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে হয়। তাহলে আল্লাহর আইনের বিকল্প কিছু নেই। যতদিন ফ্যাসিবাদের সামান্য অস্তিত্ব বাংলাদেশে থাকবে ততদিন জামায়াতের কর্মীরা বিশ্রাম নিবো না।

কুমিল্লা মহানগরীর আমীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা-৬ আসনের জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে পথ সভায় উপস্থিত ছিলেন- মহানগরী জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, সিটি কাউন্সিলর মোশারফ হোসাইন, অফিস সম্পাদক, অধ্যাপক জাকির হোসেন, মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি কাজী নজির আহম্মেদ, মহানগরীর কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেন সবুজ, মহানগর জামায়াত নেতা মু.নুরে আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কুমিল্লা’য় আমীরে জামায়াতের আলেখারচর ও পদুয়ার বাজার বিশ্বরোডে পৃথক দুইটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শেষে দুপুরে আমীরে জামায়াত ফেনীতে জামায়াতে ইসলামী আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক