শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল লতিফ জেপি আজ আর নেই 

Reporter Name / ৮৩ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, ইউকে বিএনপি’র অন্যতম উপদেষ্টা এবং সুনামগঞ্জ শহরের মুক্তারপাড়া এলাকার লন্ডন প্লাজার স্বত্বাধিকারী আব্দুল লতিফ জেপি ইন্তেকাল করেছেন।

সোমবার ১ লা ডিসেম্বর দুপুর ১টায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, পাঁচ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মেয়েরা সবাই যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা।

মরহুমের স্থায়ী ঠিকানা দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিদর গ্রামে হলেও দীর্ঘদিন ধরে তিনি সুনামগঞ্জ পৌর শহরের মুক্তারপাড়া এলাকায় বসবাস করছিলেন।

আব্দুল লতিফ জেপি ছিলেন একাধারে একজন রাজনীতিবিদ, সমাজসেবক এবং সংগঠক। যুক্তরাজ্যে অবস্থানকালেও তিনি বাঙালি কমিউনিটির একজন সম্মানিত বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রবাসী বাঙালিদের নানা সমস্যার সমাধানে নিরলস কাজ করেছেন। সততা, নিষ্ঠা ও মানবসেবার জন্য তিনি সর্বমহলে পরিচিত ছিলেন।

তিনি দিরাই-শাল্লা ও সুনামগঞ্জ সদরসহ বিভিন্ন এলাকায় শত শত গরীব-দুঃখী মানুষের জন্য ঘর নির্মাণ করে দিয়েছেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তিনি ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী, কাপড়-চোপড়, কম্বল, নগদ টাকা এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতেন।

প্রতি বছর তিনি লন্ডন থেকে একাধিকবার দেশে আসতেন মানুষের টানে। দেশপ্রেম আর মানবসেবার অনুভূতি তাকে বারবার টেনে আনত মাটি ও মানুষের কাছে। দেশে ফিরলেই সাধারণ মানুষ তাকে ঘিরে ধরত, তিনি সবার খোঁজখবর নিতেন, হাসিমুখে সেবা দিতেন।

আজ সেই মানবিক মানুষের বিদায়ে সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গনসহ সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ তাআলা মরহুম আব্দুল লতিফ জেপিকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন-আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক