শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

রংপুরে শহীদ আবু সাঈদের নামে কোচিং খোলার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেয়ার অভিযোগে আটক যুবক

Reporter Name / ২৬৬ Time View
Update : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
Oplus_131072

মো: মফিদুল ইসলাম সরকার, রংপুর প্রতিনিধি : রংপুরে শহীদ আবু সাঈদের নামে কোচিং সেন্টার খোলার অভিযোগে হাসান আলী নামে এক কলেজছাত্রকে পুলিশের কাছে তুলে দিয়েছে মহানগর বৈষম্যবিরোধী আন্দোলনের একদল নেতাকর্মী। পরে পুলিশ তাকে মহানগর কোতোয়ালি থানাহাজতে আটকে রাখে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানাগেছে, শিক্ষার্থীরা শনিবার ১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে নগরীর শাপলা চত্বর এলাকায় হাসানের বাসায় যান নেতাকর্মীরা। এ সময় তার সঙ্গে নেতাকর্মীদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে নেতাকর্মীরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে একটি ভিডিওতে রফিক আহমেদ রাজ নামের একজন ইংরেজি শিক্ষক শহীদ আবু সাঈদ কোচিং সেন্টার নামের একটি প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। কলেজছাত্র হাসান আলীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই কোচিং সেন্টারের ফেসবুক পেজটি খুলে দিয়েছেন।

আটক কলেজছাত্রের স্ত্রী শারমিন খাতুন সাংবাদিকদের বলেন, শিক্ষক রফিকের কাছে ইংরেজিতে কথা বলা শিখতেন তার স্বামী। তিনি একটি কোচিং সেন্টার খুলতে চেয়েছিলেন। ওই কোচিং সেন্টারে নামে তার স্বামীর কাছ থেকে একটি ফেসবুক পেজ খুলে নিয়েছেন শারমিনের দাবি, তার স্বামীকে জোর করে থানায় নিয়ে এসে হাজতে রাখা হয়েছে। তার কোনো দোষ নেই।

রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি সাংবাদিকদের বলেন, শহীদ আবু সাঈদের নাম ভাঙিয়ে ব্যবসা করলে আমরা তার বিরোধী। ওখানে কিছু একটা ‘মিসআন্ডারস্ট্যান্ডিং’ হয়েছে। সেটি আমার কাছে বেশি বাড়াবাড়ি মনে হয়েছে। আমি বিষয়টি দেখছি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান সাংবাদিকদের বলেন, নিরাপত্তার কথা চিন্তা করে তাকে হাজতে রাখা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে তাকে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে ছাত্ররা অভিযোগ তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক