শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক  মাদারগঞ্জে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন বোদায় জনস্বাস্থ্য সুরক্ষায় শেয়ারিং মিটিং অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম আলতাফ হোসেন চৌধুরীকে শুভেচ্ছা জানাতে তার বাসায় ডা. ওহাব কুমিল্লায় ইসকনের সাবেক সেক্রেটারিকে হয়রানির অভিযোগে পর্নোগ্রাফি মামলায় আইনজীবী গ্রেফতার কুমিল্লার মানুষের আশা পূরণের লক্ষ্যে কাজ করছি : মনিরুল হক চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ লালমাইয়ে ছিনতাইচেষ্টা: তিনজন আটক
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

রমজানে মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বারদী বাজারের অবৈধ তেল কারখানা নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ২৪ শে ফেব্রুয়ারি আনন্দবাজার হাটে অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুজ তাসনিম।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইবনুল ইসলাম এবং সোনারগাঁ থানার পুলিশের একটি টিম। অভিযান চলাকালে বিভিন্ন দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও অন্যান্য অনিয়মের অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে স্থানীয় ব্যবসায়ীদের একটি অংশ ক্ষোভ প্রকাশ করে বলেন, “শুধু আমাদেরই জরিমানা করা হলো। অথচ বারদী বাজার এলাকায় বহু বেনামে সরিষার তেলের কারখানা রয়েছে, যেগুলোর কোনো বৈধতা নেই।”

তাদের অভিযোগ, এসব কারখানার নেই ট্রেড লাইসেন্স, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা বিএসটিআই অনুমোদন। বছরের পর বছর ধরে এসব প্রতিষ্ঠান কীভাবে পরিচালিত হচ্ছে—তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। ব্যবসায়ীরা আরও দাবি করেন, প্রশাসনের নজরদারি যদি নিয়মিত হতো, তাহলে অবৈধ প্রতিষ্ঠানগুলো এভাবে চলতে পারত না।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক