শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

রাজিবপুরে তৃণমূল বিএনপির যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত

Reporter Name / ৫০ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে তৃণমূলের যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ১০ এপ্রিল উপজেলা হলরুমে এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়োকোবাদ।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক. শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক. হাসিবুর রহমান হাসিব।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আব্দুল হাই সরকার, বিএনপি নেতা অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল, অধ্যাপক গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক দল নেতা মোজাম্মেল হক,কোদালকাটি ইউনিয়ন সভাপতি ছফের আলী,রাজিব পুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোতালেব হোসেন, মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি আজিজুর রহমান যুবনেতা রোস্তম মাহমুদ লিখন, যুবদল নেতা কবির হোসেন,ছাত্র দল আহ্বায়ক মোখলেছুর রহমান, ছাত্রদল নেতা নাজমুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা গণতান্ত্রিক আন্দোলন বেগবান করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় উপজেলার বিভিন্ন ওয়ার্ড ,ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আগামী ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাব্বির হোসেন মন্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক