সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

রাজীবপুরে প্রশাসনের অভিযানকালে চেয়ারম্যান মিরণের বাড়িতে অবস্থান নিল মাদককারবারিরা

Reporter Name / ১০২ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় মাদককারবারিদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান পরিচালনা করেছে। বুধবার ৩ সেপ্টেম্বর দুপুরে উপজেলার বালিয়ামারী গ্রামে এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সহকারী কমিশনার (ভূমি) সাদেকুল হাসান খান, রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম, থানা পুলিশের সদস্যরা এবং বালিয়ামারী বিজিবি হাবিলদার কামাল হোসেনসহ বিজিবি সদস্যরা অংশ নেন।

অভিযানকালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত মজনু ও রঞ্জুর বাড়িতে তল্লাশি চালানো হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তারা পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যায়। পরে তালা ভেঙে ঘরে প্রবেশ করে মাদক বিক্রির খাতা, নগদ লেনদেনের তথ্য ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযান চলাকালে স্থানীয়দের এবং রঞ্জুর স্ত্রীর ভাষ্যমতে, মাদককারবারিরা বর্তমানে সদর ইউনিয়নের চেয়ারম্যান মিরনের বাড়িতে অবস্থান করছে।

উদ্ধারকৃত সামগ্রী থানায় নিয়ে যাওয়া হয়েছে। মজনুর স্ত্রী শ্যামলী সাংবাদিকদের কাছে স্বীকার করে বলেন, তার স্বামী বহুদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। এমনকি তিনি নিজেই স্বামীকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। তবে বর্তমানে তার দাবি, স্বামী আর এ ব্যবসার সঙ্গে যুক্ত নন।

অভিযান শেষে ইউএনও ফজলে এলাহী হুঁশিয়ারি দিয়ে বলেন, “রাজীবপুরে মাদককারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। মাদককারবারিদের রাতের ঘুম হারাম করে দেবো। যে কোনো মূল্যে রাজীবপুরকে মাদকমুক্ত করা হবে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক