শিরোনাম :
ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

রৌমারীতে রক্তক্ষয়ী সংঘর্ষে, নিহত ৪

Reporter Name / ২৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

আতাউর রহমান, রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে জ‌মি নি‌য়ে বি‌রো‌ধের জের ধ‌রে উভ‌য় প‌ক্ষের সংঘ‌র্ষে তিন জ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দি‌কে উপজেলার ভুন্দুর চর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০-১৫ জন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হ‌লেন, আনোয়ার হে‌া‌সে‌নের ছে‌লে নুরুল আমিন( ৪০), গোলাম শহিদের ছে‌লে

বলু মিয়া( ৫৫) ও ফুলবাবু( ৫০)।

এদিকে ছেলে ও ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে আনোয়ার হোসেন নামের আরেক জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার দুই পক্ষের ৫০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আস‌ছিল। বি‌রোধপূর্ণ জ‌মি নি‌য়ে একা‌ধিক মামলাও র‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার শাহাজাহান মিয়ার লোকজন বি‌রোধপুর্ণ ওই জ‌মি‌তে সেচ দি‌তে গে‌লে অপর পক্ষ রাজু মিয়ার লোকজন বাধা দেন। এতে উভয় প‌ক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন প্রাণ মারা যান। তারা সবাই শাহাজাহান মিয়ার অনুসা‌রি ব‌লে প্রাথ‌মিকভা‌বে জানা গে‌ছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। মৃত তিনজন ব্যক্তিকে মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক