শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক  মাদারগঞ্জে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন বোদায় জনস্বাস্থ্য সুরক্ষায় শেয়ারিং মিটিং অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম আলতাফ হোসেন চৌধুরীকে শুভেচ্ছা জানাতে তার বাসায় ডা. ওহাব কুমিল্লায় ইসকনের সাবেক সেক্রেটারিকে হয়রানির অভিযোগে পর্নোগ্রাফি মামলায় আইনজীবী গ্রেফতার কুমিল্লার মানুষের আশা পূরণের লক্ষ্যে কাজ করছি : মনিরুল হক চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ লালমাইয়ে ছিনতাইচেষ্টা: তিনজন আটক
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

লালমাইয়ে ছিনতাইচেষ্টা: তিনজন আটক

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার লালমাই উপজেলার রাজসা এলাকায় শনিবার দিবাগত রাতে গাড়ি ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের রাজসা এলাকায় একটি সিএনজি যোগে কয়েকজন ব্যক্তি এসে রাস্তা থেকে একটি ট্রাক্টর ছিনতাইয়ের চেষ্টা করে। ট্রাক্টরের মালিক চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া দেয়। এ সময় তিনজনকে আটক করা হলেও আরও কয়েকজন পালিয়ে যায়।

আটককৃতরা হলেন লালমাই উপজেলার উন্দানিয়া গ্রামের আক্তার হোসেনের ছেলে মো. আলম, গৈয়ারভাঙ্গা গ্রামের মীর হোসেনের ছেলে রুহুল আমিন এবং একই গ্রামের হানিফ মিয়ার ছেলে মঞ্জুর হক। স্থানীয়দের দাবি, মো. আলম উপজেলা যুবদলের এক নেতার সাবেক গাড়িচালক।

এর আগে একই এলাকায় ইটভাটায় চাঁদা দাবির অভিযোগও উঠেছিল বলে জানান স্থানীয়রা। তবে আটক ব্যক্তিরা ওই ঘটনার সঙ্গে জড়িত কিনা তা তদন্তসাপেক্ষ।

অভিযোগ রয়েছে, মো. আলম দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্মে জড়িত। যদিও এসব অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমাই উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ফিরোজ হোসেন বলেন, “আলম আমার গাড়ির চালক ছিল। প্রায় এক মাস আগে তাকে বাদ দেওয়া হয়েছে। সে আমার আত্মীয় নয়।”

উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহম্মেদ জাবেদ বলেন, “অপরাধীর দায় ব্যক্তিগত। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হোক।”

ঘটনার বিষয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ মো. নূরুজ্জামান জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক