শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

শাল্লায় বিদ্যুতপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

Reporter Name / ১১১ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় চাষের জমিতে বিদ্যুতিক পাম্পের মাধ্যমে পানি দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুতপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে বাহাড়া গ্রামের হাওড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম সুব্রত রায় (২৪)। তিনি বাহাড়া গ্রামের মৃত সজল রায়ের ছেলে।

নিহতের ভাই সুমন রায় বলেন, বুধবার ভোরে সুব্রত রায় তার গ্রামের পাশের হাওড়ে জালা ক্ষেতে (ধানের বীজতলা) পানি দেয়ার জন্য যান। এই কাজে তিনি একটি বিদ্যুতিক পাম্প ব্যবহার করছিলেন।

ধারণা করা হচ্ছে, পাম্পের বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় কিংবা কোনো ত্রুটিযুক্ত তারের সংস্পর্শে আসায় তিনি উচ্চ ভোল্টেজের বিদ্যুতস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন।

সুব্রত রায়ের চিৎকারে আশেপাশের লোকজন এবং অন্যান্য কৃষকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার ওমর ফারুক বলেন, হাসপাতালে নিয়ে আসার পর আমরা ইসিজি ও প্রেসার চেক করি। কিন্তু হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মৃত্যু হয় বলে জানান তিনি।

একমাত্র ছেলেকে হারিয়ে সুব্রত রায়ের পরিবারে ও বাহাড়া গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক