শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

শাল্লার কৃষকদের শঙ্কা, সুনামগঞ্জে সময়সীমা পেরোলেও পিআইসি–গণশুনানির খবর নেই

Reporter Name / ২১০ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বোরো মৌসুমের ফসল রক্ষায় হাওর রক্ষা বাঁধের কাজ এখনো শুরু না হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা। সরকারি নীতিমালা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই কাজ শুরুর কথা থাকলেও মাঠ পর্যায়ে এখনো প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের জন্য প্রয়োজনীয় গণশুনানি পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।

নিয়ম অনুসারে, ১৫ ডিসেম্বরের মধ্যে কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধ নির্মাণ শেষ করা বাধ্যতামূলক। উপজেলার কয়েকটি হাওরে প্রাথমিক জরিপ শেষ হলেও মূল কাজ শুরুর প্রক্রিয়ায় ধীরগতি দেখা যাচ্ছে।

কৃষক দলের একরামুল হোসেন বলেন, “কাজ দেরিতে শুরু হলে মানগত ত্রুটি দেখা দিতে পারে। সময়মতো কাজ শেষ না হলে ২০১৭ সালের মতো বিপর্যয়ের পুনরাবৃত্তি ঘটতে পারে।

একজন কৃষক বলেন, ডিসেম্বর শেষের পথে, কিন্তু এখনো গণশুনানির খবর নেই। প্রকৃত কৃষকদের বাদ দিলে কাজে অনিয়ম হবেই। সময়মতো বাঁধ না হলে আমাদের ফসল রক্ষা করা কঠিন হবে।

উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি তরুণ কান্তি দাস বলেন, বাঁধের পাশাপাশি নদী খনন জরুরি। নদীর ধারণক্ষমতা না বাড়ালে বাঁধ টিকিয়ে রাখা কঠিন হবে।

উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এসও উবাইদুল হক জানান, এই সপ্তাহেই বিজ্ঞপ্তি জারি করা হবে এবং আগামী সপ্তাহে গণশুনানি অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বরের মধ্যেই পিআইসি গঠন করে কাজ শুরু করা হবে বলে আশ্বাস দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, গণশুনানি বাধ্যতামূলক। স্বচ্ছতার সঙ্গে প্রকৃত কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত করে পিআইসি গঠন করা হবে। কোনো অনিয়ম যাতে না হয়, তা কঠোরভাবে তদারকি করা হবে।” তিনি আরও জানান, নির্ধারিত সময়সীমার মধ্যেই কাজ শেষ করতে নিয়মিত মনিটরিং করা হবে।

তবে কৃষকদের দাবি, দ্রুত স্বচ্ছ প্রক্রিয়ায় গণশুনানি করে প্রকৃত কৃষকদের দিয়ে পিআইসি গঠন না হলে তারা আন্দোলনে যাওয়ার কথা বিবেচনা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক