শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিবের ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ১৯১ Time View
Update : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : শিবের ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত শিবের ডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবের ডাঙ্গী ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য বদিউজ্জামান।

এ সময় রাজিবপুর ইউনিয়ন যুব দলের যুগ্ম আহবায়ক ইউনুস আলীর সঞ্চালনায় চর রাজিবপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সোহেল রানা স্বপ্ন, বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক আছির উদ্দিনসহ বিদ্যালয়টির শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

মোখলেছুর রহমান বলেন পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রিয়া চর্চাও থাকতে হবে। শুধু ভালো ছাত্র হলেই চলবে না এর পাশাপাশি ভালো মানুষ হতে হবে। সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করার আহ্বান করেন তিনি।

অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক