শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বোদায় মানববন্ধন

Reporter Name / ২২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

মাজেদুল ইসলাম আকাশ, পঞ্চগড় প্রতিনিধি : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পঞ্চগড়ের বোদায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পেশাগত দায়িত্ব পালনকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় গত বৃহস্পতিবার রাত ৮ টায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১ টায় বোদা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বোদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রুপালি বাংলাদেশ পত্রিকার সাংবাদিক এলাহী কুদরত সাগর, দৈনিক জনকণ্ঠ ও দৈনিক জবাবদিহি পত্রিকার সাংবাদিক মাজেদুল ইসলাম আকাশ, সংস্কৃতি কর্মী আব্দুল্লাহ আল জুবেরী, বিশিষ্টজন আনিসুজ্জামান প্রামাণিক নতুন প্রমুখ।

বক্তারা, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সকল সাংবাদিকের নিরাপত্তা জোরদার সহ সকল হুমকি ধামকির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান।

আব্দুল্লাহ আল জুবেরী বলেন, “খরা বন্যা তাপদহন সহ সকল প্রতিকুল পরিস্থিতি মোকাবেলা করে গণমাধ্যম কর্মীরা সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরেন। সেখানে গণমাধ্যম কর্মীদের কেন প্রকাশ্য হত্যা হতে হবে। বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোর অন্যতম সহায়ক গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা জোরদারে সরকারের তাৎক্ষণিক পদক্ষেপ জরুরি। ”

এ সময় বোদা প্রেসক্লাবের সভাপতি আমীর খসরু লাভলু, সাংবাদিক মনোরঞ্জন সরকার, সাংবাদিক, মাসুম বিল্লাহ, সাংবাদিক সফিউল আলম দোলন, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক আব্দুর রহমান, আশরাফুল ইসলাম, মিলন, সুধীজন মামুনুর রশীদ দুলু, শাহজাহান প্রধান সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক