শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজিবপুরে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name / ২৩৮ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : গাজিপুরের পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় সাংবাদিকবৃন্দ।

বুধবার (১৩ আগস্ট) বেলা আড়াইটায় রাজিবপুর শহরের সুপার মার্কেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চর রাজিবপুর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মানবজমিনের সাংবাদিক আলতাফ হোসেন সরকার, মানবকন্ঠের রাজিবপুর প্রতিনিধি সহিজল ইসলাম সজল, চর রাজিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কন্ঠ সাংবাদিক সোহেল রানা স্বপ্ন ও সাংবাদিক জিয়াউর রহমান জিয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়ন হলেও কোনো সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর-রুনি হত্যাকাণ্ড তার জ্বলন্ত উদাহরণ। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মাধ্যমে পুরো সাংবাদিক সমাজ নিরাপত্তা ও ঝুঁকির মধ্যে পড়েছে। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত। তাই দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। খুনীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চর রাজিবপুর প্রেসক্লাবের সহ সভাপতি নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বিএসসি ও মোখলেছুর রহমান, অর্থ সম্পাদক আরিফ মাহমুদ, সদস্য ময়নুল ও আলমগীর। রাজিবপুর প্রেসক্লাবে সাংবাদিক আল আমিন ও রাকিব।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজিবপুর উপজেলা যুব দলের আহবায়ক রোস্তম মাহমুদ লিখন, ছাত্রদলের সদস্য সচিব নাজমুল মাহমুদ, কৃষক দলের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান,রাজিবপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা,মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুয়েল রানা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক