শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সাভারে একদিনেই দুটি হাসপাতালে ভুল চিকিৎসায় ২ শিশুর মৃত্যুর অভিযোগ 

Reporter Name / ২১৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

সাভার প্রতিনিধি : সাভারে একইদিনে দুটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শোক ও ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গতকাল সোমবার দুপুরে আশুলিয়ার সাত বছরের শিশু সাহরা আমিনকে টনসিল অপারেশনের জন্য ভর্তি করা হয় সাভারের থানা বাসস্ট্যান্ড আনন্দপুর এলাকার ক্রাউন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে এনেস্থেশিয়া দেন এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ইরফান। এরপর অপারেশন করেন একই হাসপাতালের নাক-কান-গলার চিকিৎসক খন্দকার আবুল বাশার।

অপারেশনের এক ঘণ্টা পরেই মারা যায় সাহরা। পরে তাকে মৃত অবস্থায় এনাম মেডিক্যালে নেওয়া হয় এবং পরবর্তীতে পরিবার লাশ বাড়ি নিয়ে যায়। হাসপাতালের জেনারেল ম্যানেজার তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, এটা ভুল চিকিৎসা না এক্সিডেন্ট।

অভিযুক্ত দুই চিকিৎসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন কেটে দেন এবং পরবর্তীতে বন্ধ করে রাখেন।

একই দিন দুপুরে সাভারের থানা বাসস্ট্যান্ড মডার্ন প্লাজার উপর অবস্থিত সাভার স্পেশালাইজড হাসপাতালে টনসিল অপারেশনের সময় মারা যায় মানিকগঞ্জের ১৩ বছরের শিশু রাতুল। পুলিশ জানিয়েছে, চিকিৎসার সময় ‘ভুল অপারেশনের কারণে’ তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:তৌহিদ আল হাসান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়রা জানান, সাভার জুড়ে অবৈধ ও অনুমোদনহীন হাসপাতালের ছড়াছড়ি। গার্মেন্টস শ্রমিকসহ ভাসমান জনগোষ্ঠী দালালদের প্রলোভনে এ সব তথাকথিত হাসপাতালে ভর্তি হয় এবং প্রতারিত হয়। ভুল চিকিৎসার কারণে বহু মানুষ মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে।এসময় তারা প্রশাসনের হস্তক্ষেপে এসব ভুয়া হাসপাতাল দ্রুত বন্ধ করার দাবি জানান।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, দুই হাসপাতালে শিশুদের মৃত্যুর অভিযোগ পেয়েছি। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক