মোঃ আসিফুজ্জামান আসিফ : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে সাভারে পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশা নিধন, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং ডাস্টবিন স্থাপন কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হালিম মন্ডল, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, সদস্য সচিব ইউসুফ, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মহিদুল ইসলাম শাওনসহ অন্যান্য নেতৃবৃন্দ।