শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

সাভারে হাশেম মন্ডল হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ

Reporter Name / ১৩৪ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

সাভার প্রতিনিধি : সাভারে হাশেম মন্ডল নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকালে সাভারের বিরুলিয়া সড়ক অবরোধ করে পশ্চিম রাজাসন এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় কয়েক’শ স্থানীয় বাসিন্দা সড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা বিক্ষোভে অংশ নেন। কর্মসূচি থেকে বক্তারা বলেন, গত ৫ আগস্ট রাজাসনের মন্ডলপাড়া এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তরা হাশেম মন্ডলকে গলা কেটে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৩ আগস্ট তিনি মারা যান।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও এখনও পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ছেলের মৃত্যুর খবর শুনে হাশেম মন্ডলের মা শোক সহ্য করতে না পেরে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এলাকাবাসীর বিক্ষোভে প্রায় এক ঘণ্টা বিরুলিয়া সড়কে যান চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক