শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

সীমান্তে পুশইন করা নারী-শিশুসহ ১১ জন পঞ্চগড়ে আটক

Reporter Name / ১৬৭ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন করে পাঠানো নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৭ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াদ মুর্শেদ।

বিজিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ মে) গভীর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা ও কাজলদিঘী-কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাগবাটী গ্রামের তাসলিমা খাতুন, কলারোয়ার চিতলা গ্রামের মর্জিনা, নড়াইলের কালিয়া উপজেলার শুক্র গ্রামের নীরুফা বেগম, যশোরের শার্শা উপজেলার রাজাপুর গ্রামের সাজিদা খাতুন, ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি গ্রামের জাহিদুল ইসলাম ও তার ছেলে ফাইজান শেখ, নোয়াখালীর শ্যামনগরের ডোমনাকান্তি গ্রামের ওমর ফারুক, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর গ্রামের মীম আক্তার, সোনারগাঁওয়ের চৌরাপাড়া গ্রামের শাহনাজ, নরসিংদীর মাধবদী উপজেলার বালাপুরেরচর গ্রামের তানিয়া এবং খুলনার তেরখাদা উপজেলার বাউনডাঙ্গা গ্রামের আলেয়া।

এরপর তাদের ১৭ মে পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হয়। পরে ভারতীয় কর্তৃপক্ষ ১২৫ জন বাংলাদেশি নাগরিককে বিমানযোগে শিলিগুড়ি বিমানবন্দরে পাঠায়।

সেখান থেকে বিএসএফ তাদের মধ্যে ১১ জনকে পঞ্চগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।

স্থানীয়রা তাদের সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখে বিজিবি ক্যাম্পে খবর দিলে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে তাদের আটক করে। পরে তাদের বিজিবি ক্যাম্পে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা জানান, জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন এলাকায় অবৈধভাবে অবস্থান করে কাজ করছিলেন।

ঘটনার পর আটককৃতদের বোদা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াদ মুর্শেদ বলেন, সীমান্ত রক্ষায় বিজিবি সদা সতর্ক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক