শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক

Reporter Name / ১১১ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গোলটেবিল বৈঠকটি সুজন—সুশাসনের জন্য নাগরিক, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আয়োজনে শনিবার ১৩ ডিসেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে সদর উপজেলার উপজেলা পরিষদ হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’—এই প্রতিপাদ্যে আয়োজিত বৈঠকে নির্বাচন ব্যবস্থা সংস্কার, গণতান্ত্রিক উত্তরণ, নাগরিক দায়িত্ব ও সুশাসন প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সুজন-সুশানের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আসলাম কবীর এর সভাপতিত্বে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ, নাগরিক ভাবনা নিয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোঃ মনোয়ার হোসেন জুয়েল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য তুলে ধরেন সুজন – সুশাসনের জন্য নাগরিক রাজশাহী বিভাগীয় সম্মন্বয়ক মোঃ মিজানুর রহমান। এছাড়া ও গোলটেবিল বৈঠকে মতামত উপস্থাপন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ এ্যাড. ইশাহাক, মাওলানা মোঃ মুক্তার আলী,শিক্ষক শাহ নাজিম, ঠিকাদার মোঃ সজিব, সুমাইয়া ইসলাম প্রমুখ।

বৈঠকে বক্তারা বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় না। এজন্য নির্বাচন কমিশনের স্বাধীনতা, রাজনৈতিক সংস্কার এবং নাগরিকদের সচেতন ভূমিকা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন বক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক