শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

Reporter Name / ৭২৩ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

মোঃ এরশাদ : আজ ১৪ জুলাই ২০২৫ (রবিবার), মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, ষাটের দশকের তুখোর ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২০ সালের ১৪ জুলাই ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মস্থান টাঙ্গাইলের কালিহাতী ও রাজধানী ঢাকায় শাজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর মেয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

শাজাহান সিরাজ ৬৬’র ছয় দফা আন্দোলন ও ৬৯’র গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের ৩ মার্চ ঢাকার পল্টন ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে তিনি প্রথম স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। যা ইতিহাসে এক মাইলফলক হয়ে আছে।

তিনি ১৯৭২ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-সিরাজ) গঠন করেন এবং পরে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে জাসদ বিলুপ্ত করে তিনি বিএনপিতে যোগ দেন।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি সরকারের সময় ১৯৯১ সালে নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং ২০০১ সালে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

শাজাহান সিরাজ মৃত্যুর পর ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়। তাঁর অবদান আজও জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক