শিরোনাম :
হাত পানজা মার্কায় ভোট চাইলেন মাওলানা ইয়াছিন নূরী কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে ১৪৮ কেজি গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জে আবু হানিফা হত্যার ঘটনায় আসামি পক্ষের বসতবাড়ি ভাংচুর  বোদায় ছাত্র শিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  বোদায় নাউতরী সীমান্ত এলাকায় ৬ লাখ টাকার ভারতীয় গরু আটক বোদায় নিখোঁজের ৩ দিন পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার  চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাদারগঞ্জে দুই স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ স্বাধীনতার বিরোধিতা কারীদের ভোট চাওয়ার অধিকার নেই : আবুল কালাম জামাত ইসলাম ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে : তোফায়েল আহমেদ খান
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

স্বাধীনতার বিরোধিতা কারীদের ভোট চাওয়ার অধিকার নেই : আবুল কালাম

Reporter Name / ৯ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেছেন, একাত্তরে যারা দেশের মানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল। যারা দেশের স্বাধীনতা চায়নি, সেই স্বাধীনতার বিরোধিতাকারী সেসব দলের ভোট চাওয়ার কোনো অধিকার নেই।

শুক্রবার ৬ ফেব্রুয়ারি দুপুরে মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ফাযিল মাদ্রাসা মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, এই দলটি স্বার্থপর দল। স্বার্থের জন্য তারা দেশ বিক্রি করতেও একবার চিন্তা করে না। আমাদের মা-বোনদের তারা পাকিস্তানদের হাতে তুলে দিয়েছিল। সেই দলটি আজ কী করে এদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়! তাদের থেকে আপনারা সাবধান থাকবেন।

তিনি আরও বলেন, একটি সুখী-সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তারেক রহমানই আগামীর বাংলাদেশ। তিনি দীর্ঘ সময় ধরে দূর প্রবাসে বসেও এদেশকে কীভাবে পরিচালনা করা যায়, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে একটি বৃহৎ পরিকল্পনা করেছেন। তাই তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে ১২ তারিখ সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিন।

বিএনপির এই প্রার্থী বলেন, আমি নির্বাচিত হলে লাকসাম-মনোহরগঞ্জে ব্যাপক উন্নয়ন করব। অবহেলিত মনোহরগঞ্জ উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে একটি মহাসড়ক করে মনোহরগঞ্জ থেকে সরাসরি ঢাকা এবং চট্টগ্রামের বাস সার্ভিস চালু করব। এই জনপদ থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজ, দুর্নীতি এবং মাদকের গোড়াসহ উপড়ে ফেলব। তাই আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমে।

এ সময় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সরোয়ার জাহান দোলনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক