শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে তেঁতুলিয়া হাসপাতালে কর্মবিরতি পালন

Reporter Name / ৮৮ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে তেতুলিয়া মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

রবিবার ৩০ নভেম্বর তেঁতুলিয়া উপজেলা হাসপাতালের সামনে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা।

এ দিন কর্মবিরতি চলাকালে হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বক্তারা অভিযোগ করেন, করোনা, ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে তারা বঞ্চিত। অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও টেকনোলজিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে সামনে কঠোর আন্দোলন যাবার হুঁশিয়ারি দেন তারা। তারা জানান, দাবি না মানা হলে ৩ নভেম্বর অর্ধ-দিবস কর্মবিরতি ও ৪ নভেম্বর পূর্ণ-কর্মদিবস কর্মসূচি পালন করা হবে।

এ সময়ে বক্তব্য রাখেন তেতুলিয়া হাসপাতালের ফার্মাসিস্ট মোঃ আতিয়ার রহমান, তেতুলিয়া মেডিকাল টেকনোলজিস্ট মোঃ সোহাগ রানা,তেতুলিয়া ফার্মাসিস্ট জালাল উদ্দিন, তেতুলিয়া ফার্মাসিস্ট নয়ন কুমারশীল, তেতুলিয়া ফার্মাসিস্ট মোঃ জুয়েল রানা, তেঁতুলিয়া ফার্মাসিস্ট শামীম হোসেন, তেঁতুলিয়া ফার্মাসিস্ট ইসমাইল হোসেন, তেঁতুলিয়া মেডিকাল টেকনোলজিস্ট বিধান কৃষ্ণ সামন্ত, তেঁতুলিয়ায় ডেন্টিস্ট আনোয়ার হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক