শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

১৯ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় পর্যায়ে ভর্তির আবেদন শুরু

Reporter Name / ৩৪৭ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

মোঃ এরশাদ, টাংগাইল প্রতিনিধি : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের তৃতীয় পর্যায়ের আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৮ জুলাই) থেকে শুরু হওয়া এই আবেদন চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

গুচ্ছের ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে ভর্তি হতে হলে শিক্ষার্থীদের অনলাইনে ৫,০০০ টাকা ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধের সময়সীমা ৮ জুলাই দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে ৯ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

ফি জমা দেয়ার পর শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের মূল নম্বরপত্র গুচ্ছভুক্ত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ৯ জুলাই সকাল ১০টা থেকে ১০ জুলাই বিকেল ৩টার মধ্যে সরাসরি জমা দিতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে কাগজপত্র জমা না দিলে প্রাথমিক ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং ভবিষ্যতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা কোটাভিত্তিক সুযোগ থেকেও বঞ্চিত হতে হবে।

ভর্তি কার্যক্রম চলাকালে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ‘স্টপ অল মাইগ্রেশন’ অপশন সক্রিয় করলে যে বিভাগে তারা ভর্তি হয়েছেন, সেটি ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের সুযোগ থাকবে না। অন্যদিকে, ‘স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন’ সক্রিয় করলে ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ের পছন্দক্রমভুক্ত বিভাগ ছাড়া অন্য বিশ্ববিদ্যালয়ের বিভাগে স্থানান্তরের সুযোগ থাকবে না।

প্রাথমিক ভর্তি বাতিল করতে হলে আবেদনকারীকে সশরীরে গিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে আবেদন করার নির্দেশনা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক