শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

২৩ তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

Reporter Name / ২৬০ Time View
Update : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

মোহাম্মদ শাহাদাত আলম আলম : বাংলাদেশ বৌদ্ধ সভ্যতার ঐতিহাসিক নিদর্শন শালবন বিহার সংলগ্ন নব শালবন বৌদ্ধ বিহারে প্রতি বছরের ন্যায় এবারও গতকাল ১৮ অক্টোবর শুক্রবার দিনব্যাপী যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ২৩ তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। কঠিন চীবর দান উদ্যাপন কমিটির উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চল হতে আগত পূজনীয় ভিক্ষু সংঘ ও উপাসক উপাসিকাবৃন্দর উপস্থিাততে মঙ্গলিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীশ^র শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের উপদেষ্টা শ্রীমৎ জিনসেন মহাস্থবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএসপি, এনডিসি, পিএসসি, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ সুনন্দপ্রিয় ভিক্ষু, কঠিন চীবর দান সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেন শ্রীমৎ প্রজ্ঞাশ্রী মহাথের ও শ্রীমৎ প্রজ্ঞাজ্যোতি মহাথের। দিনব্যাপী অনুষ্ঠানে ছিলেন ভোর সাত টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল দশটায় পঞ্চশীল গ্রহন, বুদ্ধপূজা ও অষ্টপরিস্কার দান উৎসর্গসহ তাৎপর্য, সকাল এগার টায় ভিক্ষ ুসংঘকে পিন্ডদান। সকাল সাড়ে এগারোটায় শুভ কঠিন চীবর দান উৎসর্গ এবং পূণ্যদান, অপরাহ দুপুর একটায় অথিতি আপ্যায়ন। ২৩ তম শুভ কঠিন চীবর দানোৎসবে মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম কুমিল্লা সেনা নিবাসের পক্ষ থেকে ১০ লক্ষ টাকার চেক প্রদান করেন। অনুষ্ঠানের বিশেষ অথিতি কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার অনুদান প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক