শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

মুরাদনগরে গণমাধ্যমকর্মীদের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আসিফ মাহমুদ

Reporter Name / ৩০৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : গতকাল বুধবার (৩০ জুলাই) কুমিল্লা মুরাদনগরের সংবাদ সংগ্রহের সময় ৭ জন গণমাধ্যমকর্মীদের উপর হামলা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

অডিও বার্তায় তিনি বলেন, মুরাদনগরে সংবাদ সংগ্রহের সময়ে গণমাধ্যম কর্মীদের উপর যে হামলা করা হয় এবং এতে গণমাধ্যম কর্মীরা আহত হন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এতে গণমাধ্যম কর্মীদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে আমরা মনে করি সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুন্ন হয় এবং সাংবাদিকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

উল্লেখ্য, কুমিল্লার মুরাদনগরে বুধবার পেশাগত দায়িত্ব পালনের সময় ৭ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে উপজেলা সদরের আল্লাহু চত্ত্বরে এ ঘটনা ঘটেছে।এ সময় ১টি মোবাইল ৩টি ক্যামেরা ভাঙচুর করা হয়। হামলায় আহতরা হলেন,

দৈনিক খোলা কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি শাহ ইমরান, স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ, বার্তা ২৪ এর কুমিল্লা প্রতিনিধি মঈন নাসের খাঁন রাফি, দৈনিক পুর্বাশার প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না, এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ, এসএ টিভির ক্যামেরাম্যান মো. বাপ্পি। এ ঘটনায় পেশাদার সাংবাদিক এবং সচেতন মহলের নিন্দার ঝড় উঠেছে। এদিকে হামলাকারীর ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক