শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

সাতখামার ও কুড়ুলিয়া এলাকা পঞ্চগড়-২ সংসদীয় আসনে অর্ন্তভুক্ত হওয়ায় আনন্দ মিছিল 

Reporter Name / ২৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলার বোদা পৌর এলাকার ৮ ও ৯ নং ওয়ার্ড (সাতখামার ও কুড়ুলিয়া) পঞ্চগড়-১ আসন থেকে পঞ্চগড়-২ সংসদীয় আসনে অর্ন্তভুক্ত হওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এলাকাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় পৌরসভায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ওই এলাকার বাসিন্দারা। সাতখামার চৌরাস্তা মোড় মসজিদ এলাকা থেকে একটি আনন্দ মিছিল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় গিয়ে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

অনুষ্ঠিত পথসভায় আলহাজ্ব শাহাদাত হোসেনের সভাপতিত্বে ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পঞ্চগড় জেলা কৃষকদলের সদস্য সচিব শাহজাহান সিরাজ, সাংবাদিক মাজেদুল ইসলাম আকাশ, ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বি.এন.পি নেতা আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় আনন্দ র‌্যালিতে সাতখামার ও কুড়ুলিয়া এলাকার শত শত নারী-পুরুষ স্বতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করে উল্লাস প্রকাশ করে বিভিন্ন শুভেচ্ছা সূচক স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, ৮ ও ৯ নং ওয়ার্ডবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশিত দাবী পূরণ হওয়ায় আজ আনন্দের সীমা নেই। এই দুটি ওয়ার্ডের মাত্র কয়েকগজ দুরত্বে উপজেলা পরিষদ, হাসপাতাল, ভূমি অফিস, থানা বর্তমান থাকলেও ভৌগোলিক কারনে আমাদের প্রায় ২০ কি.মি. দূরে গিয়ে সকল দাপ্তরিক কাজ সারতে হয়। যাতে করে প্রচুর হয়রানির পাশাপাশি, অর্থ ও সময়ের ঘাটতি আমাদের হতাশাগ্রস্ত করে তুলতো। এবং এই দুটো ওয়ার্ডে কোন চুরি ডাকাতি ছিনতাইয়ের মতো ঘটনায় কখনও পুলিশি সহায়তা পাওয়া যেতনা। উল্টো মাদক কারবারীদের অভয়ারণ্য তৈরি হয়ে আমাদের সন্তানদের ভবিষ্যৎ হুমকিতে পড়েছে। কিন্তু আগামীতে সেই কষ্ট লাঘবের প্রথম প্রয়াস হিসেবে বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ এবং প্রশাসনের উর্ধতন কর্মকর্তার সহায়তায় ৮ ও ৯ নং ওয়ার্ড পঞ্চগড় ২ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করায় আমরা ভীষণ খুশি। বক্তারা এই এলাকার জনগণের দূর্ভোগ লাঘবে ওই ওয়ার্ড দুটিকে প্রশাসনিকভাবে বোদা থানার অন্তর্ভুক্ত করার দাবী জানান।

উল্লেখ্য, গত বুধবার ওই দুটি ওয়ার্ডকে পঞ্চগড় ২ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করে প্রাথমিক গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর সাতখামার ও কুড়ুলিয়া মৌজা দুটি বোদা পৌরসভার অন্তর্ভুক্ত থাকলেও নাগরিকগণ পঞ্চগড় সংসদীয় ১ আসনে ভোট প্রদান করে আসছিলো এবং এলাকা দুটি এখনো প্রশাসনিকভাবে আটোয়ারি থানার অন্তর্ভুক্ত রয়েছে।

জানা যায়, ২০০১ সালে পঞ্চগড়ের বোদা পৌরসভা আটোয়ারি উপজেলার বলরামপুর ইউনিয়নের সীমান্তবর্তী কিছু অংশ,চন্দনবাড়ী ইউনিয়নের কিছু অংশ এবং বোদা সদর ইউনিয়নের কিছু অংশ নিয়ে গঠিত হয়। বোদা উপজেলার উপকুন্ঠে ৮ ও ৯ নং ওয়ার্ডের অবস্থান হলেও, ওয়ার্ড দুটি আটোয়ারি উপজেলার অন্তভূক্ত থাকায় সীমান্ত এলাকার বাসিন্দাদের চরম দূর্ভোগ সহ নানা জটিলতার সম্মুখীন হতে হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক