শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

বোদা উপজেলার অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে সেনাবাহিনীর অভিযানে

Reporter Name / ২০৭ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সুমন ট্রেডার্স নামের একটি সার ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২ আগস্ট) রাতে ময়দানদিঘী বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ-অর-রশিদ এবং বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদ।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী, সেনাবাহিনীর একটি দল এবং বোদা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিএডিসি অনুমোদিত ডিলার সুমন ইসলাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি ও পটাশ সার বিক্রি করেন। সরকার নির্ধারিত টিএসপির দাম ১৩৫০ টাকা এবং পটাশ দাম ১০০০ টাকা হলেও তিনি পাশ্ববর্তী বেংহারী ইউনিয়নের খুচরা বিক্রেতা আজিবুল ইসলামের কাছে টিএসপি ১৮০০ ও পটাশ ১১৮০ টাকায় বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিষয়টি প্রমাণিত হলে ৩২ বস্তা সার জব্দ করে অতিরিক্ত আদায়কৃত অর্থ ফেরত দেয়া হয়। জব্দ করা সার বোদা উপজেলা কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে।

অভিযানের সময় ডিলার সুমন ইসলাম দোকানে উপস্থিত না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদের লিখিত আদেশে কৃষি বিভাগ বাদী হয়ে বোদা থানায় নিয়মিত মামলা দায়ের করার নির্দেশনা দেওয়া হয়।

এ ঘটনায় বোদা কৃষি বিভাগ মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ বলেন, ৩২ বস্তা সার জব্দ করে অতিরিক্ত অর্থ ফেরত দেয়া হয়েছে। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে কৃষি বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক