তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : ২৮ বর্ডারগার্ড বিজিবির সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট নামক স্থান হতে সেনাবাহিনী ও বিজিবির একটি বিশেষ অভিযানে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে মালিক বিহীন ৩৩৩ শত পিস ভারতীয় অবৈধ শাড়ি,১২৯০ কসমেটিক্র আটক করা হয়েছে।
বুধবার ৬ আগস্ট ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট নামক স্থানে অভিযান চালিয়ে এসব ভারতীয় পন্য আটক করা হয়।
আটককৃত শাড়ির মূল্যের আটচল্লিশ লাখ তেত্রিশ হাজার টাকা এবং ১২৯০ পিস কটমেটিক্র যার বর্তমান বাজার মূল্যে সাত লাখ নয়হাজার পাচশত টাকা। যার সর্বমোট সিজার মূল্যে পঞ্চান্ন লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশত টাকা।
অভিযানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জামিল এর সাথে আরো ১০জন এবং বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম,ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সুনামগঞ্জ ব্যাটালিয়ান ২৮ বর্ডারগার্ড(বিজিবি) সাথে আরো ১৪ জন।
এ ব্যাপারে২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ} কর্ণেল একেএম জাকারিয়া কাদির এসব অবৈধ ভারতীয় গন্য আটকের সত্যতা নিশ্চিত করে জানান,বিজিবির উধর্বতন সদর দপ্তরের কর্তৃপক্ষের নির্দেশে ভারতের সাথে সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্ত এলাকাজুড়ে ১৯টি বিওপির সদস্যরা সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান রোধে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে বিজিবির প্রতিটি সদস্যরা গোয়েন্দা তৎপরতা স্থলপথের পাশাপাশি নৌপথেও অব্যাহত রেখেছেন। আটককৃত সকল অবৈধ ভারতীয় পন্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদানের প্রস্তুতি চলছে বলে ও তিনি জানান।