শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

“কালিহাতী ব্লাড ফাউন্ডেশন”এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name / ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মোঃ এরশাদ, টাঙ্গাইল প্রতিনিধি : আজ ১৯শে আগস্ট ২০২৫, মঙ্গলবার টাঙ্গাইলের কালিহাতীতে কালিহাতী ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে উত্তর বেতডোবা ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৩০০টি বৃক্ষ বিতরণ করা হয়েছে।

কর্মসূচির প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মাহবুব হাসান,উপদেষ্টা সদস্য শিক্ষক মীর আতিকুর রহমান কবির, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম খোকন এবং ডাক্তার সৈকত হাসান।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের মধ্যে প্রান্ত, কবির, হামিদ, রিফাত, সিফাত, কাব্য, শাকিল, সাব্বির, জহুরুল, আসিফ, সাইফুল, রবিন, মীম, তানহা, তাসনিয়া, ত্রিশা, উমায়ের, আসিফ ইসলাম, আজিজ, মিরনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এই কাজে সার্বিক সহযোগিতা করেছেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা সদস্য ও প্রবাসী ব্যবসায়ী মোঃ আয়নাল।

কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের সভাপতি হাসিব হোসাইনন প্রান্ত বলেন, “এটি একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। কালিহাতিকে সবুজায়ন করার লক্ষ্যে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গাছ লাগানোর আগ্রহ বৃদ্ধি পাবে।

এছাড়াও সমাজসেবা, মানবকল্যাণ ও পরিবেশ রক্ষায় আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক