শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

কদমতলীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ কিশোর, পরিবারের উদ্বেগ

Reporter Name / ১২৬ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলী থানাধীন মদিনাবাগ এলাকা থেকে মোঃ আলম হোসেন (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত মঙ্গলবার ১৯ আগস্ট অনুমানিক বিকেল ৬টায় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি বলে জানিয়েছে তার পরিবার।

নিখোঁজ আলম হোসেনের পিতা মোঃ আবু তাহের জানিয়েছেন, তাদের বাসা মদিনাবাগ গাজী ভবনে। তার ছেলে প্রতিদিনের মতো সেদিনও প্রাইভেট পড়ার কথা বলে বাসা থেকে বের হয়। তবে দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে না ফেরায়, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাসায় খোঁজখুঁজি করেন তারা। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ কিশোরের বয়স ১৬ বছর। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং মুখমণ্ডল লম্বা ও গোলাকার। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো প্যান্ট ও একটি টি-শার্ট।

এ ঘটনায় মোঃ আবু তাহের কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং: ১৪৫৩, তারিখ: ২০/০৮/২০২৫। জিডির ট্র্যাকিং নম্বর: 5P1MM8।

পরিবারের সদস্যরা ছেলেটির খোঁজ পেতে দারুণভাবে উদ্বিগ্ন এবং কেউ কোনো খোঁজ পেলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন: মোবাইল: ০১৯২১০২১৫৯৪ (বাবা)

এ বিষয়ে কদমতলী থানা পুলিশ জানিয়েছে, নিখোঁজ কিশোরের সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আশেপাশের এলাকায় খোঁজ চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক