শিরোনাম :
বড় অঙ্কের অর্থ নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পুলিশের সহায়তা নিন ওসি রতন শেখ  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও বাস্তবায়ন ও অনুদান ছাড়ের দাবিতে মানববন্ধন তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা  কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের পুনরায় সভাপতি রাসেল, সম্পাদক সৌরভ, সাংগঠনিক রাফি এশিয়া পোস্টের উদ্বোধনে কুমিল্লায় কেক কাটা ও আলোচনা সভা ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগ চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ আমতলীতে ভূয়া আইডির ছড়াছড়ি, মিথ্যা গুজব ও তথ্য ছড়িয়ে হয়রানি! রাজিবপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষায় প্রতিবাদী মানববন্ধন
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

Reporter Name
Update : সোমবার, ১১ মে, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে হতদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সোমবার ১১ মে সকাল ১০টার দিকে বালিয়াডাঙ্গা শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় হতদরিদ্র মানুষের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। ব্র্যাক (এনজিও) তাদের নিজস্ব সদস্য ও এলাকার মানুষের মধ্যে ১৩০০পিস হাঁসের ছানা/ বাচ্চা বিতরণ করেছেন । ব্র্যাক মূলত দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলা এবং তাদের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হয়েছে।

হাঁসের বাচ্চা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক ফেরদৌস হোসেন তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কো-অর্ডিনেটর মমেনা খাতুন, এলাকার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, রিজিওনাল কো-অর্ডিনেটর শাহাদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক এনামুল হক এবং কৃষি ও বীমা এক্সটেনশন অফিসার মো. এনামুল আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে হাঁস-মুরগি পালন একটি লাভজনক মাধ্যম। হতদরিদ্র পরিবারের সদস্যরা এসব হাঁস পালনের মাধ্যমে আয় বৃদ্ধি করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। একই সাথে এটি স্থানীয় পর্যায়ে আমিষ ও পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কার্যক্রমের আওতায় সুবিধাভোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদানের বিষয়টিও নিশ্চিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category