শিরোনাম :
যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে হাইকোর্ট ভারতীয় এলসিতে টমেটো আমদানি বন্ধের দাবিতে বিক্ষোভ অপহরণের দাবি করা শিবির নেতা জিসানকে কারাগারে প্রেরণ চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত মসিকের নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ময়মনসিংহে এসএসসি পরীক্ষা-২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান আগামী ১ বছরের মধ্যে শাল্লাকে মাদকমুক্ত করার ঘোষণা মাদক বিরোধী ঐক্য পরিষদের ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত টানা বৃষ্টিতে পানিতে ভাসছে কুমিল্লা নগরী, জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের পুনরায় সভাপতি রাসেল, সম্পাদক সৌরভ, সাংগঠনিক রাফি

Reporter Name
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৭ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সারাবাংলা.নেট প্রতিনিধি মো: রাসেল সোহেলকে সভাপতি ও এশিয়ান টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভকে সাধারণ সম্পাদক এবং বার্তা ২৪ এর মঈন নাসের খাঁন রাফিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সোমবার (১১ মে ) বিকেলে নির্বাচন কমিশনার সেলিম রেজা মুন্সী ও সংগঠনের উপদেষ্টা ইমতিয়াজ আহমেদ জিতু এ কমিটি গঠন করেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটের মাধ্যমে এবং অন্যান্য পদে সবার মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।

সহ-সভাপতি পদে দুইজন হলেন- দৈনিক ভোরের কলাম পত্রিকার সম্পাদক তৌহিদ মাহমুদ অপু ও মাই টিভির দক্ষিণ প্রতিনিধি জসিম উদ্দিন চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ পদে বাংলাদেশ কন্ঠের সদর প্রতিনিধি মোঃ ইয়াছিন মিয়া, দপ্তর সম্পাদক পদে ঢাকা মেইলের প্রতিনিধি সাকলাইন জোবায়ের, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ভোরের কলামের প্রতিনিধি জবিউল্লাহ মাহিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক কুমিল্লার ডাকের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন চৌধুরী সুমন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ফেস দ্য পিপলের রিপোর্টার তাসলিমা লিয়া এবং নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক রূপসী বাংলার স্টাফ রিপোর্টার ফারুক আজম ও জিটিভির উত্তর জেলা প্রতিনিধি মোঃ মাঈন উদ্দিন।

এই নতুন কমিটি আগামী ১৭ মে থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

নির্বাচন কমিশনার হিসেবে আরও দায়িত্ব পালন করেছেন চেতনায় ৭১ এর সম্পাদক মাইনুল হক স্বপন, জাগরন টিভির রিপোর্টার আশিকুর রহমান আশিক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ভিডিও জার্নালিস্ট আলমগীর কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031