শিরোনাম :
সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার রাজিবপুরে ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মনোনয়নপত্র জমা দিলেন যারা  হাওরপাড়ের বাতিঘর : আটগাঁও হাফিজ আলী হাইস্কুলের সাড়ে তিন দশকের আলোকোজ্জ্বল যাত্রা রোদ-ঝড়-বৃষ্টি নেই, পেটের দায়ে ভ্যান চালান ষাটোর্ধ রবিউল সরকার নির্ধারিত হারের চেয়ে ৩-৪ গুণ বেশি টোল আদায়ের অভিযোগ; এসপি বরাবরে স্মারকলিপি ইউএনও কাছে টাকা ফেরত চাওয়া তেঁতুলিয়া ওই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা শুভেন্দু অধিকারীকে তাঁর বাবা-মাসহ ‘শুধু হিন্দিভাষী’ বলেই কি পুশ-ইন করা যাবে না? বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন দুমকিতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত পবিপ্রবির বিজয়-২৪ হলে ফল উৎসব অনুষ্ঠিত
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

“সুপ্রিম কোর্ট চেম্বার জজ এর আদেশ” যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারের মেয়াদ বর্ধিত

Reporter Name
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের যাদুকাটায় যন্ত্র ব্যবহারের জন্য সুপ্রিম কোর্ট চেম্বার জজ এর আপিল বিভাগের জারী করা আদেশে ১২ এপ্রিল ২০২৬ ইং সালের মেয়াদ বাড়িয়ে ১৯ অক্টোবর ২০২৬ ইং পর্যন্ত নতুন করে মেয়াদ বর্ধিত করা হয়েছে।

জানা যায়, গত ১৯/২/২০২৬ ইং তারিখে সুনামগঞ্জের সর্ববৃহত বালু মহাল যাদুকাটা নদীতে চারটি উপজেলার লাখো বারকি শ্রমিকের কর্মসংস্থান বন্ধের জন্য একটি দুষ্কৃতিকারী চক্র গত ১৯/৮/২০২৫ ইং তারিখে

উচ্চ আদালতে রিট পিটিশন যার আপিল নং-৩৯৭৮-২০২৫ইং দায়ের করলে আদালত সেটি স্থগিত রেখে নদীতে গভীর পানি থাকায় সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন করতে না পারায় শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট নাদিয়া আক্তারের আপিল বিভাগে দায়ের করা রিট পিটিশনের ভিত্তিতে সেইভ মেশিন ব্যবহারের অনুমতি দিয়েছেন আপিল বিভাগের বিচারক ফারা মাহবুব এর আদালত। যার রিট-পিটিশন নং-৯৯১৭।

এ দিকে যাদুকাটা নদীর নিয়োগকৃত ইজারাদার নাসির মিয়া বলেন,চারটি উপজেলার প্রায় লাখো বারকি শ্রমিকের কর্মসংস্থান বন্ধের লক্ষ্যে একটি স্বর্থানেসী মহল যাদুকাটা বালু মহাল স্থগিত করার জন্য রিট পিটিশন দায়ের করলে বিজ্ঞ আপিল ব্যাঞ্চের বিচারক ফারাহ মাহবুব তা স্থগিত রেখে নদীতে গভীর পানি থাকার কারণে শ্রমিকরা সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন করতে না পারায় সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট নাদিয়া আক্তারের দায়ের করা রিট পিটিশন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আলোকে সেইভ মেশিন ব্যবহারেরর মেয়াদ বর্ধিত করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে এই দুটি বালু মহাল ৪৪ কোটি টাকায় লীজ নিয়েছিল সাবেক দুই ইজারাদার ।কিন্তু এবছর আমরা লীজ নিয়েছি ১০৭ কোটি টাকায়। পাশাপাশি যাদুকাটা নদীর পাড় কাটা রক্ষায় প্রতিনিয়ত জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সার্বক্ষণিক তিনজন ম্যাজিস্ট্রট,বিজিবি,নৌ-পুলিশ টহল দিয়ে থাকে ।আদালতের দেওয়া নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ পাঁচ মাস যাবৎ নদী বন্ধ থাকায় আমরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ায় উচ্চ আদালতে আমরা ক্ষতিপূরণ চেয়ে রিট করলে বিজ্ঞ আদালত তা মঞ্জুর করে আগামী পাঁচ মাস রয়েলটি আদায়ের অনুমতি প্রদান সহ ১৯ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়। এতে চারটি উপজেলার প্রায় লক্ষাধিক নৌ-শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ির কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। নদীতে বেশি পানি থাকায় আমাদের শ্রমিকরা সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন করতে পারছেন না। তাই সেইভ মেশিনেই আমাদের একমাত্র ভরসা।

শ্রমিক সংঘটনের সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম সর্দার বলেন, বর্তমান সাত থেকে প্রায় সাড়ে সাতশত ফুট গভীর পানির মধ্যে সীমানা নির্ধারন করে দিয়েছেন। সেখানে সেইভ মেশিন ছাড়া কোন ভাবেই ডুবিয়ে বালু উত্তোলন করা সম্ভব হবে না। এতে ব্যবসায়ি,শ্রমিক এবং ইজারাদার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন। আমরা সরকারের প্রতি জোর দাবি জানাই আদালতের নিষেধাজ্ঞায় ইজারাদারের গেল পাঁচ মাসের ক্ষয়ক্ষতি পুশিয়ে দেওয়া সহ মেয়াদ বর্ধিত করায় আদালতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930