শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

বেড়েছে শীতের সবজির সরবরাহ, কমছেনা দাম

Reporter Name / ৮৮ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জ স্থানীয় বাজারগুলোতে বাড়ছে সবজির সরবরাহ কিন্তু কমছেনা দাম। শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় সবধরনের সবজির দাম কমবে বলে ধারণা করছেন ভোক্তরা।কিন্তু-হিতেবিপরীত।

বুধবার ১৯ নভেম্বর দিরাই সদর বাজার শ্যামারচর বাজার শাল্লা সদর নিজগাঁও বাজারকান্দি মিলন বাজারে বাজার ঘুরে এমনটা জানা যায়।

সবজির বাজারে, বেগুন ৭০-৮০ টাকা, করলা ৮০ টাকা, বরবটি ৭০ টাকা, পটোল ৪০-৫০ টাকা, লালশাক ২৫-৩০ টাকা, পালংশাক টাকা, লাউ শাক ৪০-৫০ টাকা কেজি, কুমড়া ৫০ টাকা কেজি, ঢ্যাঁড়স ৫০-৬০ টাকা, লাউ প্রতি পিচ ৭০-৮০ টাকা পিচ দরে, টমেটো ১১০-১২০টাকা কেজি, শিম ৮০-৯০ টাকা কেজি, ফুলকপি ১০০-১২০ টাকা কেজি দরে, কাঁচামরিচ মানভেদে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ ৮০-৯০ টাকা দরে এবং রসুন ১০০-১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে ব্রয়লার মুরগি ১৬০-১৮০ টাকা কেজি দরে এবং লেয়ার ২৬০-২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে রুই আকারভেদে ২৫০-৩০০ টাকা, ভেটকি মাছ আকারভেদে ৫০০-৬০০ টাকা কেজি, চিংড়ি ৬০০-১০০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। তেলাপিয়া ১৬০-১৮০ টাকা, পাবদা ৩৫০-৫০০ টাকা দরে, পাঙাশ ১৭০-১৮০ টাকা এবং ছোট মাছ ৩০০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শ্যামারচর বাজারের প্রদীপ মিয়া ও নিজগাঁও বাজারের সমর দাস সবজি ব্যবসায়ী বলেন, অনেক সবজির দাম বাড়তি ছিল। আমরা আগে বাড়তি কিনেছি নতুন সবজি বাজারে আসার পরও আমরা দাম কমাতে পারছিনা, আশা করি কিছুদিনের ভিতরেই বেশিরভাগ সবজির দাম কমবে। তবে শীতকালীন সবজির দাম কিছুটা বেশি। শীতকালীন সবজি আরও আসতে শুরু করলে দাম নাগালে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক