শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হানের উপর অতর্কিত হামলা

Reporter Name / ৬৪ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি : মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রায়হান উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টার দিকে মধ্যনগর বাজারে এই ঘটনা ঘটে।

আহত রায়হান উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের জামায়াত নেতা সম্রাট ও মজিবুরের নেতৃত্বে আট-দশজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে তাকে পিটিয়ে জখম করে। এতে তার মাথা পেটে রক্তক্ষরণ হয়।

তিনি আরও বলেন, হামলার সময় তার কাছে থাকা একটি বাটন ফোন এবং ভাতিজার মোটরসাইকেল কেনার জন্য রাখা ৭৫ হাজার টাকা হামলাকারীরা ছিনিয়ে নিয়ে গেছে।

মধ্যনগর উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক সম্রাট বলেন, আমার নেতৃত্বে হামলা হয়েছে বিষয়টি এমন নয়। আমাদের গ্রামের হাওর উন্নয়ন কমিটির কয়েকজনকে নিয়ে আমরা ইউএনও অফিসের দিকে যাচ্ছিলাম। এ সময় রায়হান আমাদের দেখে ইঙ্গিত করে বলে, ‘সন্ত্রাসীরা অফিসে যাচ্ছে, অফিসে গিয়ে এসব সন্ত্রাসীদেরকে ঘাড় ধরে বের করে দিব। এগুলো শোনেও আমরা কোন কথা না বলে সামনের দিকে এগুচ্ছিলাম। পরে সে সামনে গিয়ে আমাদের উদ্দেশ্যে বাজে ভাষায় গালাগাল করলে এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।’

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, ঘটনার পরপরই বাজার এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক