শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

টাঙ্গাইলে বাসে অগ্নিকাণ্ডে মিম হত্যা মামলা আসামি নজরুল ইসলাম গ্রেফতার 

Reporter Name / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইল থানার আলোচিত যাত্রীবাহী বাসে দাহ্য পদার্থে অগ্নিকাণ্ডে মিম (২২) হত্যা মামলায় জড়িতসহ একাধিক মামলার পলাতক আসামি মোঃ নজরুল ইসলাম (৬০) কে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতার করেছে।

র‍্যাব জানায়, ১৩ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করার উদ্দেশ্যে বাসাইল থানার বাঐখোলা এলাকায় স্টেট ফাস্ট (কুরিয়ার সার্ভিস) অফিসের সামনে যমুনাগামী লেনে পাবনাগামী ‘বাংলা স্টার’ যাত্রীবাহী বাসে অজ্ঞাত সন্ত্রাসীরা দাহ্য পদার্থ নিক্ষেপ করলে বাসটিতে আগুন ধরে যায়।

হঠাৎ আগুন লাগলে বাসের অধিকাংশ যাত্রী দ্রুত নামতে সক্ষম হলেও যাত্রী মোছাঃ মিম (২২) মারাত্মকভাবে দগ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে বাসাইল থানায় মামলা (নম্বর-০৫, তারিখ: ১৩ নভেম্বর ২০২৫; ধারা—৬(২)(উ)/১০/১২, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯) দায়ের করা হয়।

মামলা রুজুর পর সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে তৎপরতা চালায়। এরই ধারাবাহিকতায় র‍্যাবের একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭ নভেম্বর ২০২৫ তারিখ দুপুর ১২টার দিকে দেলদুয়ার উপজেলার চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মোঃ নজরুল ইসলামকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, গ্রেফতার নজরুল ইসলাম নাশকতা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি। তাকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক