শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত

Reporter Name / ৬৬ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

মোঃ এরশাদ, টাংগাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার কার্নিভাল ২০২৫। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কার্নিভাল কমিটির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই কর্মসূচিতে দেশের স্বনামধন্য বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক, আইটি ফার্ম, স্টার্টআপ ও গবেষণা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

২৮ নভেম্বর শুক্রবার বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার রুমে অনুষ্ঠিত কার্নিভালের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো আনোয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম। অনুষ্ঠানের কীনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন সায়েদুল আজহার সারোয়ার (হেড অফ বিজনেস, পারটেক্স স্টার গ্রুপ), কামরুল ইসলাম (ম্যানেজার ইউ-এস বাংলা এয়ারলাইনস, এস.এম আসিফ বিন আজগার (এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এম এন সি), বেনজির আবরার (ফাউন্ডার, এক্সিলেন্স একাডেমি), অদ্রিক এশনা পূর্বাশা ( ম্যানেজার, ব্রাক মাইক্রোফাইন্যান্স, ফারহান সাকিব (প্রোগ্রাম লিড, টেন মিনিট স্কুল),মীর মইনুল ইসলাম (ফ্যাকাল্টি, উত্তরা ইউনিভার্সিটি), আসাদুজ্জামান জয় (কনটেন্ট ক্রিয়েটর, হাসান মাহমুদ সম্রাট (কো-ফাউন্ডার, এক্সিলেন্স একাডেমি), মায়মুনা সরকার (এসিস্ট্যান্ট ম্যানেজার, প্রাণ- আরএফএল গ্রুপ), মোহাম্মদ তানজিল (এক্সিকিউটিভ ব্র্যান্ড এন্ড মার্কেটিং)।

দিনব্যাপী কার্নিভালে ছিল ক্যারিয়ার গাইডলাইন সেমিনার, সিভি রিভিউ কর্নার, মক ইনটারভিউ সেশন, করপোরেট বুথ ভিজিট, চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে সরাসরি তথ্য সংগ্রহ, পরামর্শ গ্রহণ এবং নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পান। বিশেষ করে চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ আশরাফ অন্তর জানান, শিক্ষার্থীদের শিল্প-একাডেমিক সংযোগ জোরদার করাই এ কার্নিভালের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

ক্যারিয়ার কার্নিভাল ২০২৫ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে এবং ভবিষ্যৎ পেশাগত পথচলার অনুপ্রেরণা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক