শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত 

Reporter Name / ২৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : “আপনার সন্তানের চোখকে ভালোবাসুন” এ প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কর্তৃক পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে র‌্যালিতে অংশ নেন সিভিল সার্জন ডাঃ এসএম মাহমুদুর রশিদ।

আলোচনা সভায় সভাপতিত্ব করে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যান সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার চেয়ারম্যান প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সহ-সভাপতি ফারুক আলী, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম। সভায় স্বাগত বক্তব্য দেন চক্ষু হাসপাতালের ডাঃ ইমরান জাভেদ। সঞ্চালনা করে সমিতির নির্বাহী সদস্য এম কোরাইশী মিলু।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির নির্বাহী সদস্য আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান টুলু, নবাবগঞ্জ জেলা আদর্শ স্কুলের প্রধান শিক্ষক হারুন আর রশিদ, সিভিল সার্জনের প্রতিনিধি কাজল, হাসপাতালের ডাঃ তৌহিদুল ইসলাম সুজন, চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. ইউসুফ আলী সহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল থেকে একটি র‌্যালি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে হাসপাতালে জনসচেতনতা সৃষ্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন বয়সী চক্ষু রোগীদের ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক