শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

কুমিল্লা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আবদুল মতিনকে অপসারণের দাবিতে মানববন্ধন

Reporter Name / ৬৪ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল মতিনকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ঘুষ, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মঙ্গলবার ২ ডিসেম্বর বেলা সোয়া ১১ টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন বিপুল সংখ্যক স্থানীয় ঠিকাদার ও এলাকাবাসী।

মানববন্ধনে অভিযোগ করা হয়, অতিমাত্রায় ঘুষ না দিলে চলমান বিভিন্ন রাস্তা ও ব্রিজের কাজের বিল আটকে রাখেন আব্দুল মতিন। ফলে অনেক কাজ মাঝপথে থেমে থাকার কারণে সাধারণ মানুষকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক ব্রিজের জমি কুমিল্লা এলজিইডি কর্তৃক অধিগ্রহণ না করায় ঠিকাদার কিছু অংশ কাজ করার পর বন্ধ হয়ে আছে। অনেক কাজের মেয়াদকালও শেষ হয়ে গেছে। তাকে নির্দিষ্ট পরিমাণ ঘুষ না দেয়ায় এসব কাজের মেয়াদ বাড়ছে না, জমিও অধিগ্রহণ করা হচ্ছে না। ফলে জনগণের ভোগান্তি বাড়ছে, একইসঙ্গে ঠিকাদাররাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তারা বলেন, প্রকল্প কর্মকর্তাদের কাছ থেকে অর্থ বরাদ্দ আনার জন্যও তিনি ঠিকাদারদের কাছ থেকে নির্দিষ্ট পরিমান ঘুষ দাবি করে থাকেন আবদুল মতিন।

মাইনুদ্দিন বাঁশি লিমিটেড লিমিটেড ঠিকাদার প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার নাঈমুর ইসলাম জানান, অতিমাত্রায় ঘুষ না দেয়ার কারণে সিআইবিআরআর প্রকল্পের আওতায় দাউদকান্দি উপজেলার বাতাকান্দি থেকে মোহনপুর লঞ্চঘাট পর্যন্ত ৫৭০ মিটার লম্বা পিএসসি গার্ডার ব্রিজের নির্মাণ কাজের সময় বৃদ্ধি করছে না কর্তৃপক্ষ। জমি অধিগ্রহণ না করার কারণে আমরা সঠিক সময়ে কাজ করতে পারি নাই। এছাড়া ব্রিজের ডিজাইন ত্রুটিপূর্ণ ছিল।

কুমিল্লার বুড়িচং উপজেলার বারেশ্বর বাবুরবাড়ী এলাকায় সিসিবি প্রকল্পের আওতায় ২৭ মিটার লম্বা গার্ডার ব্রিজের প্রথম চলতি বিল আটকে রাখার অভিযোগ উঠেছে। এ প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স শশী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার মোঃ কামাল হোসেন জানান, চাহিদামত ঘুষ না দেয়ায় আমাদের প্রথম চলতি বিল এক কোটি চার লাখ টাকা প্রায় সাত মাস ধরে আটকে রেখেছে। প্রতিদিন রিগ মেশিনের ভাড়াসহ, ওইখানের জনবল কাঠামো নিয়ন্ত্রণসহ তাদের দৈনন্দিন বেতনসহ প্রতিদিন প্রায় ২৫ হাজার টাকা খরচ হচ্ছে। রড সিমেন্ট চুরিসহ এ পর্যন্ত আমার ৫০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। আমরা খুব ভোগান্তির মধ্যে আছি।

সিসিবি প্রকল্পের আওতায় মনোহরগঞ্জ উপজেলায় প্রায় ৩০ কিলোমিটার রাস্তার কার্পেটিং কাজ আটকে রাখা হয়েছে ঘুষ না দেয়ার কারণে। কাজের সময় বৃদ্ধি না করার কারণে ঠিকাদার কাজ করতে পারছে না বলে অভিযোগ করা হয়েছে।

বক্তারা আরো অভিযোগ করেন, আবদুল মতিন নিজেকে স্থানীয় সরকার উপদেষ্টার আত্মীয় পরিচয় দিয়ে ঠিকাদারদের বিভিন্ন সময়ে হুমকি প্রদর্শন করেন। তিনি বলেন, আমার বাড়ি কুমিল্লায়, আমি কুমিল্লার মাস্তান, আমি কুমিল্লার ইতর। চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কোন ঠিকাদারকে জিজ্ঞাসা করার সময় আমার নাই।

এছাড়া কুমিল্লার নির্বাহী প্রকৌশলী অফিসকে রীতিমতো তিনি মাস্তানের মসনদ বানিয়েছেন। ঠিকাদার চাকরিজীবীসহ সকলকে জিম্মি করে রেখেছেন।

তারা আরও বলেন, কুমিল্লা এলজিইডি অফিসের সহকারী প্রকৌশলী রায়হান এবং ল্যাব ইনচার্জ আকরাম ঠিকাদারদের জিম্মি করে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে নির্বাহী প্রকৌশলী আবদুল মতিনের সাথে ভাগ বাটোয়ারা করেন। ল্যাবের দায়িত্বে থাকায় তাদের ঘুষ দিলে সিলিন্ডার টেস্টে টিকবে, ইট পাথর বালির গুণগতমান শতভাগ হবে। ঘুষ না দিলে সব বিফলে যাবে বলে হুঁমকি দেয়া হয়। এছাড়াও নির্বাহী প্রকৌশলীর সকল ঘুষ লেনদেনের ক্যাশিয়ার একাউন্টেন্ট আবু কাউসার। তাকে ম্যানেজ না করলে ঠিকাদাররা বিল নিতে পারে না। এভাবে অসংখ্য ঠিকাদারকে পথে বসিয়ে দিয়েছে নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন।

মানববন্ধনে বক্তারা আবদুল মতিনের বিরুদ্ধে সকল দুর্নীতির তদন্ত করে তার দ্রুত অপসারণসহ শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রথম শ্রেণীর ঠিকাদার মো. রজব, নাছির ম্যাক্স, মো. শাহরিয়ার হাসান বিধান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক