রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইয়ের ফ্রন্টলাইন যোদ্ধা শরিফ ওসমান হাদীর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার ১২ ডিসেম্বর রাত ১০টায় বিক্ষোভ মিছিলটি কলেজ মসজিদের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় মসজিদের সামনে এসে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা “হাদি ভাইএর রক্ত, বৃথা যেতে দেবোনা”, “হাদির গায়ে গুলি কেন, ইন্টেরিম জবাব দাও”, “ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ”, “বাংলাদেশ বাংলাদেশ, জিন্দাবাদ জিন্দাবাদ ” প্রভৃতি স্লোগান দেন ।
সমাবেশে শিক্ষার্থীরা দাবি করে বলেন, হাদীর উপর হামলার পেছনের মাস্টারমাইন্ডকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এসবের উস্কানীদাতা পতিত স্বৈরাচার ও তাদের দোসরদের স্থায়ীভাবে নিষিদ্ধ করে আইনের আওতায় আনতে হবে।
শিক্ষার্থী জাহিন আব্দুল্লাহ জিম বলে “খুনি ও দালালের ঠিকানা, এই বাংলায় হবেনা”।
শেখ রুবাই বলে, হাদি ভাইএর উপর এই হামলা প্রমাণ করে সাধারণ মানুষের জীবন এখন ঝুকিতে আছে। ইন্টেরিম আমাদের নিরাপত্তা দিতে সম্পুর্নভাবে ব্যার্থ হয়েছে। এই হামলায় জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতার আনার দাবি জানাই।