শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ

Reporter Name / ১০১ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লায় প্রতিবাদ মিছিল করেছে মহানগর ও জেলা বিএনপি।

শনিবার ১৩ ডিসেম্বর দুপুরে নগরীর কান্দিরপাড়ের জিলাস্কুল গেট থেকে শুরু হয়ে কান্দিরপাড় পূবালী চত্বর হয়ে বিএনপি কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, তফসিল ঘোষণার পর দেশ এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে। নির্বাচনকে বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এরই অংশ হিসেবে চট্টগ্রামের এরশাদ উল্লাহর পর গতকাল ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলা গভীর ষড়যন্ত্রের অংশ। স্বৈরাচারের বিদায় হলেও চক্রান্ত থেমে নেই।

তিনি বলেন, অবিলম্বে এরশাদ উল্লাহ ও ওসমান হাদীর ওপর হামলাকারীদের গ্রেফতার করার দাবি জানাচ্ছি।প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, সাধারণ সম্পাদক হাজী মামুন হুদা, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার, স্বেচ্ছাসেবকদলে যুগ্ম আহ্বায়ক-১ আতিক সেলিম রুবেলসহ জেলা ও মহানগরের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক