শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

কনকনে শীতে মাদারগঞ্জে ১২ শ শীতার্তের পাশে দাঁড়াল প্রবাসী কল্যাণ পরিষদ

Reporter Name / ১০৮ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : মানবতার সেবায় ধারাবাহিক ভূমিকা রেখে চলেছে মাদারগঞ্জের সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, জামালপুর। সংগঠনটির উদ্যোগে কনকনে শীতে উপজেলার বিভিন্ন এলাকার ১২ শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার ২৯ ডিসেম্বর বেলা ১১ টায় উপজেলার বীরপাকেরদহ দারুল উলুম কাওমি মাদ্রাসা মাঠে বীরপাকেরদহ ও মির্জাপুর এলাকার দেড় শতাধিকসহ মাদারগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এছাড়া ঘুঘুমারী আলহাজ্ব হামিদা নজরুল বিদ্যা নিকেতন মাঠ থেকে ১ ও ২ নম্বর ইউনিয়নের, প্রবাসী কল্যাণ পরিষদ কার্যালয় থেকে ৩, ৪ ও ৭ নম্বর ইউনিয়ন এবং পৌর এলাকার, এবং কয়ড়া বাজার থেকে ৫ ও ৬ নম্বর ইউনিয়নের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুরের উপদেষ্টা সদস্য ইফতেখার চৌধুরী লেমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরপাকেরদহ দারুল উলুম কাওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব শাহ আলী মন্ডল (ঘেরু)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সদস্য শাহ জাহান সিরাজ, রকিবুল ইসলাম এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমডি মামুনসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সিঙ্গাপুর প্রবাসী রায়হান রনি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আতিকুর রহমান, রবিউল ইসলাম, এমডি মামুন, আল আমিন, আতিক, মাসুদ, করিমুজ্জামান মহন, আইয়ুব আলী, তাপস, লিটন, সিরাজুল ইসলাম খাঁজাসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য আমানুল্লাহ মেম্বার, এমডি শিমুল, সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম রবিনের পিতা মান্নাতুল ইসলাম মানু মন্ডলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

শেষে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ ভবিষ্যতেও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ মহৎ কাজে সম্পৃক্ত সকল প্রবাসীদের জন্য দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক