শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

Reporter Name / ১৮০ Time View
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় আফতাব উদ্দিন তাহসিন (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ ২১ অক্টোবর রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চান্দগাঁও থানাধীন শমশের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাহসীন একই এলাকার চার নাম্বার ওয়ার্ডের হাজীরপুল এলাকার দিলা মিস্ত্রী বাড়ির মোহাম্মদ মুসার ছেলে।

তিনি চান্দগাঁও থানা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। তবে তিনি কোনো পদে ছিলেন কিনা বিষয়টি নিশ্চিত হওয়া না গেলেও ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী একজন সক্রিয় কর্মী বলে জানা যায়।

জানা যায়, শমসেরপাড়া এলাকায় শীর্ষ সন্ত্রাসী সরোয়ার ও সাজ্জাদ গ্রুপের সন্ত্রাসীরা এ হত্যাকান্ড সংঘটিত করতে পারে। অপর একটি সূত্র জানায়, শিবির ক্যাডার সাজ্জাদের নির্দেশে ছাত্রলীগ নেতা তাসিন হত্যার ঘটনাটি ঘটে। গত দু তিনদিন ধরে শিবির ক্যাডার সাজ্জাদ এ এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে আসছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গুলিতে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমরা এখন ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে ছাত্রলীগ নেতা আফতাব উদ্দিন তাহসিন কে গুলি করে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্র লীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর ও চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সাহেদ। তারা বিবৃতিতে আফতাব উদ্দিন তাহসিন কে যারা গুলি করে হত্যা করেছে তাদের অবিলম্বে আটক করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক