শিরোনাম :
হাত পানজা মার্কায় ভোট চাইলেন মাওলানা ইয়াছিন নূরী কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে ১৪৮ কেজি গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জে আবু হানিফা হত্যার ঘটনায় আসামি পক্ষের বসতবাড়ি ভাংচুর  বোদায় ছাত্র শিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  বোদায় নাউতরী সীমান্ত এলাকায় ৬ লাখ টাকার ভারতীয় গরু আটক বোদায় নিখোঁজের ৩ দিন পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার  চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাদারগঞ্জে দুই স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ স্বাধীনতার বিরোধিতা কারীদের ভোট চাওয়ার অধিকার নেই : আবুল কালাম জামাত ইসলাম ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে : তোফায়েল আহমেদ খান
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বোদায় নাউতরী সীমান্ত এলাকায় ৬ লাখ টাকার ভারতীয় গরু আটক

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব সংবাদদাতা, বোদা,পঞ্চগড় : পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬টি অবৈধ ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ৬ ফেব্রুয়ারি বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে  বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।

এর আগে শুক্রবার সকালে উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা নাউতরী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে গরু গুলো আটক করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মালকাডাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল নায়েব সুবেদার আজাহারুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করলে টহল দলটি সীমান্ত পিলার ৭৭৫/১০-এস থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা নাউতরী এলাকায় ভারত থেকে চোরাচালান করে আনা মালিকবিহীন ওই ৬টি গরু আটক করে। বিজিবি জানায়,আটক হওয়া  গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,  সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে গরুসহ বিভিন্ন পণ্য পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক