কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২ উক্ত অভিযানে, ১৪৮ কেজি গাঁজা এবং ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন শুভপুর এলাকায় অভিযানটি পরিচালিত হয়। উক্ত অভিযানে রুমা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ৪৮ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রুমা বেগম স্থানীয় শুভপুর গ্রামের আঃ রাজ্জাকের স্ত্রী।
পৃথক আরেকটি অভিযানে আজ ৬ ফেব্রুয়ারি রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দুতিয়া দিঘীরপাড় এলাকায় অভিযান চালায় র্যাবের আভিযানিক দল। সেখান থেকে ১০০ কেজি গাঁজাসহ ইকবাল হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। ইকবাল ওই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য সংগ্রহ করে আসছিল। পরবর্তীতে এসব মাদক কুমিল্লার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করত।
র্যাব আরও জানায়, “মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে আমাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।